হোম > রাজনীতি > জামায়াত

উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজের উদ্যোগ জামায়াত এমপির

স্টাফ রিপোর্টার

উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

সোমবার নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা মহানগরী দক্ষিণের বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সৈয়দ জয়নুল আবেদীন এমপি জানান, ঢাকা-৪ আসনের সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ, গ্যাস ও পানির সংকট, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাইসহ বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করলে মানুষের প্রত্যাশিত সেবা প্রদান করা সম্ভব হবে।

তিনি বলেন, একজন জনপ্রতিনিধি কখনো একক প্রচেষ্টায় সমাজের সব সমস্যা সমাধান করতে পারে না। বরং জনগণের স্বার্থে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতাকে সমান ভূমিকা রাখতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় ঢাকা-৪ সংসদীয় এলাকাকে একটি আলোকিত ও শান্তির নীড় হিসেবে গড়ে তোলা সম্ভব।

ঢাকা-৪ আসনের জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে পরস্পর সহযোগিতার অঙ্গিকার ব্যত্যয় করেন এই সংসদ সদস্য।

এসময় স্থানীয় জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করতে পারে: মাওলানা হালিম

জনদাবি পূরণেই ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলছে: এটিএম আজহার

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যগত

আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন: গোলাম পরওয়ার

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন