হোম > রাজনীতি > জামায়াত

জানা গেল জামায়াত জোটের প্রার্থীদের শিক্ষা ও সম্পদের বিবরণ

সংরক্ষিত নারী আসন

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এতে ৮ জন জামায়াতের মহিলা বিভাগের নেত্রী, একজন জুলাই শহীদের মা, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির এক নেত্রী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এক ও বাংলাদেশ খেলাফত মজলিসের একজন। এই জোটের ১১ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি জানা গেলেও মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহবুবা হাকিমের হলফনামায় অস্পষ্টতা রয়েছে। ফলে তার বিষয়টি জানা যায়নি।

নিচে জামায়াত জোটের প্রার্থীদের কার শিক্ষা কতটুকু এবং সম্পদ কী পরিমাণ তা তুলে ধরা হলো-

নূরুন্নিসা সিদ্দীকা: ৬৭ বছর বয়সী নূরুন্নিসা সিদ্দীকা এমএ, বিএড। অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আয় ১ লাখ ৬১ হাজার টাকা, সম্পদ প্রায় ৩০ লাখ টাকা।

মারজিয়া বেগম: ৬৮ বছর বয়সী মারজিয়া বেগম এইচএসসি। আয় ২ লাখ ৬৪ হাজার টাকা, আর সম্পদ ৮৮ লাখ টাকার।

সাবিকুন্নাহার: ৫৩ বছর বয়সী সাবিকুন্নাহার এমএসএস। আয় ১৬ লাখ টাকা আর সম্পদ ১ কোটি ৩৮ লাখ টাকার।

মোসা. নাজমুন নাহার: ৫৫ বছর বয়সী মোসা. নাজমুন নাহার এমএসসি। আয় দেখানো হয়নি আয়কর রিটার্নে, সম্পদ প্রায় পৌনে ২৩ লাখ টাকার।

মাহফুজা হান্নান: ৬৬ বছর বয়সী মাহফুজা হান্নান এমএ। আয় ৩ লাখ ৮০ হাজার টাকা সম্পদ প্রায় ৩৯ লাখ টাকার।

মিসেস সাজেদা সামাদ: ৬২ বছর বয়সী মিসেস সাজেদা সামাদ এসএসসি। একটি মামলা ছিল, গেল বছর নির্বাহী আদেশে প্রত্যাহার করা হয়েছে। আড়াই লাখ টাকা আয় বছরে, সম্পদ ১২ লাখ ৬৩ হাজার টাকার।

শামছুন্নাহার বেগম: তিনি পড়েছেন বিএসসি, বিএড। আয় ১ লাখ ৭১ হাজার টাকা আর সম্পদ ৯ লাখ ৬০ হাজার টাকা।

মারদিয়া মমতাজ: ৪১ বছর বয়সী মারদিয়া মমতাজ এমএসসি। শিক্ষকতা পেশা থেকে বছরে আয় ৪ লাখ ৪৪ হাজার টাকা সম্পদ রয়েছে ২১ লাখ টাকার।

রোকেয়া বেগম: ৪৮ বছর বয়সী রোকেয়া বেগম এমএসসি। নিজের আয় নেই, অধিগ্রহণকালের মূল্যে লাখ টাকার স্বর্ণালঙ্কার রয়েছে।

মাহমুদা আলম মিতু: ৩৭ বছর বয়সী মাহমুদা আলম মিতু এমবিসিএস। ৩ লাখ টাকা আয় আর সম্পদ ২৮ লাখ টাকার।

তাসমিয়া প্রধান: ৪৫ বছর বয়সী তাসমিয়া প্রধান বার এট ল’। প্রায় ৮ লাখ টাকা বার্ষিক আয় সম্পদ রয়েছে ৬৭ লাখ টাকার।

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছ কর্তনে কঠোর আইন করতে হবে

খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত

একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে