ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর ইত্তেফাক মোড় থেকে মিছিলটি শুরু হয়ে টিকাটুলি ফুট ওভার ব্রিজ-সেন্টাল উইমেন্স-শাহজাহান ভাইয়ের বাসা-মিতালী বিদ্যাপীঠ-রাজধানী মার্কেট- পীরসাহেব গলি (মশুরী খোলা)-বাবু ভাইয়ে বাসার গলি-মুরগী টোলা-দয়াগঞ্জ-ধূপখোলা-সাধনা ঔষধালয়-শতীস সরকার রোড-লোহারপুল-সূত্রাপুর বাজার-বাংলাবাজার-জগন্নাথ বিশ্ববিদ্যালয়-রায় সাহেব বাজার-নবাবপুর রোড-কাপ্তান বাজার প্রদক্ষিণ করে বাংলাদেশ হোমিও কলেজের সামনে গিয়ে শেষ হয়।
ড. আব্দুল মান্নানের নেতৃত্বে মিছিলে জামায়াত ও ১১ দলীয় জোটের ব্যাপক সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দাঁড়িপাল্লার শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এসব এলাকা।
মিছিল পূর্ব সমাবেশে ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, ৪০ দিন নগর ভবন তালা দিয়ে রাখার জবাব ঢাকা-৬ এর জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেবে”। তিনি বলেন, যেই সাদেক হোসেন খোকা শেখ হাসিনাকে পরাজিত করেছ সেই সাদেক হোসেন খোকার পুত্রের চাঁদাবাজির জবাব জনগণই দেবে।
ঢাকা-৬ এর জনগণ মাদক পছন্দ করে না, চাঁদাবাজি পছন্দ করে না, সন্ত্রাস পছন্দ করে না। এখানকার জনগণ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে আগামী ১২ ফেব্রুয়ারি এক নতুন ইতিহাস রচনা করবেন।
এসময় তিনি উপস্থিত হাজার-হাজার জনতার উদ্দেশ্যে বলেন, তিনি নির্বাচিত হলে ঢাকা-৬ সংসদীয় এলাকাকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করে এক নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর হিসেবে গড়ে তুলবেন। জনগণের মৌলিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন। আর নয় অবহেলা; আধুনিক হবে পুরান ঢাকা স্লোগানে ঢাকা-৬ সংসদীয় এলাকার বিদ্যমান সকল সমস্যা সমাধান করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে ‘হ্যা’ এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে জামায়াতের মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।