হোম > রাজনীতি > জামায়াত

গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান, সরকারকে সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে ১১-দলীয় ঐক্য আয়োজিত আগামী শনিবারের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন আরও বলেন, বিদ্যুৎ, সার, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ক্ষমতায় এসে জনগণের স্বার্থ রক্ষার পরিবর্তে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে তারা। অতীতে দলীয়করণ হলেও মাত্র আট মাসে যেভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, তা দেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসকে নতুনভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

তিনি বলেন, যে দল নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কীভাবে দেশ পরিচালনা করবে? দেশে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি ও মাস্তানি চলতে দেওয়া যাবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, লংমার্চের পর দেশের মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানুষ প্রস্তুতি নিচ্ছে। দ্রুত গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং দেশে জনগণের শাসন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, হাসপাতালে হামলার ঘটনায় সংশ্লিষ্ট সংসদ সদস্যকে সরিয়ে দিয়েই যেন দায় শেষ করা হয়েছে। অথচ জনগণের সমস্যার কথা বলায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি। দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জনগণের গণরায়ের বিরুদ্ধে অবস্থান না নিয়ে জনগণের পক্ষে দাঁড়ান। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় তিনি ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।

তেজগাঁও উত্তর থানা আমির (২৫ নম্বর ওয়ার্ড) আহসান উল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার। এছাড়া বক্তব্য রাখেন মহানগরী মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, কলিম উল্লাহ ও নাসিফুল হক নাসিফ প্রমুখ।

নারী উদ্যোক্তা সাথী আক্তারকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের মহিলা বিভাগের

জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না

পিরোজপুরে ঘটনা তদন্তে জামায়াতের কমিটি, প্রতিবেদন দিতে হবে তিন দিনে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

‘সেদিন যে ছেলেটি লাশের ওপর নৃত্য করেছিল, সে-ই বাপ্পাদিত্য বসু’

‘২৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার ফোন করেও কেন পাওয়া যায়নি, সেই জবাব দিতে হবে’

সাংবাদিক রিপনকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে জামায়াতের নিন্দা

‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’

লগি-বৈঠার তাণ্ডব পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা ছিল: বিরোধীদলীয় নেতা

‘লাশের ওপর নৃত্য করে সভ্য দুনিয়ায় অসভ্যতা দেখিয়েছে আওয়ামী লীগ’