হোম > রাজনীতি > জামায়াত

দেশ ও মানবতার জন্য কাজের অভাব জামায়াতের মাধ্যমেই পূরণ সম্ভব

জনশক্তি সমাবেশে এমপি মিলন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর যেখানে ঐক্যবদ্ধ থাকার কথা, সেখানে আমরা বিভক্ত হয়ে পড়েছি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও মানবতার জন্য কাজ করার মানুষের বড়ই অভাব রয়েছে। এ অভাব একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমেই পূরণ করা সম্ভব।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পশ্চিম থানা আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল আলম খান মিলন বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের মধ্যে দেশপ্রেমের বড়ই অভাব রয়েছে। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করতে হলে ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। একই সঙ্গে নৈতিকতা, সততা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে হবে।

তিনি বলেন, একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দলের কর্মীদের শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের সততা, যোগ্যতা ও দেশপ্রেমের সমন্বয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশের যেকোনো সংকট ও প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে।

জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের কল্যাণ ও দেশের স্বার্থে নিজেদের প্রস্তুত করতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ের কর্মীকে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনে দক্ষ, সৎ ও যোগ্য জনশক্তি গড়ে তোলা প্রয়োজন। এজন্য সংগঠনের নেতাকর্মীদের নিজেদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।

হাতিরঝিল পশ্চিম থানা আমির জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের সঞ্চালনায় জনশক্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মনিরুল ইসলাম, ড. আনোয়ারুল হক, থানা ছাত্রশিবিরের সভাপতি মেহেদি হাসানসহ থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

জুলাই ও ঢাবির ইতিহাস নিয়ে ডাকসুর ৩ বই

কোচের সিদ্ধান্তকে সম্মান জানান কাজেম

১৩ হাজার শিক্ষার্থীর ‘রোড টু সিরাহ’ সম্পন্ন

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুকে মন্তব্যে, ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

এআই দিয়ে মুসলিম ব্রাদারহুড ও সুদানকে টার্গেট, আমিরাতের বিরুদ্ধে অভিযোগ

৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতিকে উলামায়ে কেরামের আহ্বান

আটক হয়ে মুচলেকায় মুক্তি, ফের মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি

শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারীসহ নিখোঁজ ৪