হোম > রাজনীতি > জামায়াত

জুলাই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াব: এমপি মিলন

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনাকে মুছে ফেলার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা বিভাগ আইসিএস পাবলিকেশনস আয়োজিত জুলাই আন্দোলনভিত্তিক আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ‘রক্তে ভেজা সবুজ ডানা’, ‘এক মুঠো রোদ’, ‘আমার জুলাই’, ‘জুলাই বাংলা বর্ণমালা’, ‘জুলাই স্মৃতি (দ্বিতীয় খণ্ড)’, ‘জুলাই রেভল্যুশন ওয়ালস’, ‘Spirit of July ’24 A-Z’ এবং ‘মক্তব’—এই আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

সাইফুল আলম খান মিলন বলেন, জুলাইকে ঘিরে ষড়যন্ত্রের চেষ্টা শুরু হয়েছে। বিভিন্নভাবে জুলাইয়ের চেতনাকে দুর্বল করার অপচেষ্টা চলছে। এর মধ্যে অন্যতম হলো জুলাই আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা, যা দেশের জন্য কল্যাণকর নয়।

তিনি বলেন, জুলাই ছিল সাধারণ মানুষের আন্দোলন। শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছিলেন। তাই দেশের ভেতরে বা বাইরে থেকে জুলাই আন্দোলনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিমসহ জীবন উৎসর্গকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। একই সঙ্গে অতীতের বিভিন্ন ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে জুলাই আন্দোলনের ইতিহাস জাতির সামনে তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য। গবেষণা, সাহিত্য, গল্প-উপন্যাস ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনা পৌঁছে দেওয়া সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন, জুলাইকে বাদ দিয়ে দেশের ভবিষ্যৎ পথচলা সম্ভব নয়। জুলাইয়ের চেতনাকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে।

ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, একটি জাতির ইতিহাস শুধু ইতিহাসগ্রন্থে সীমাবদ্ধ থাকে না; উপন্যাস, নাটক, শিল্প ও সাহিত্যেও তার প্রতিফলন ঘটে। জুলাই আন্দোলনের পাশাপাশি দেশের দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের আকাঙ্ক্ষাগুলোও সাহিত্য ও সংস্কৃতিতে তুলে ধরার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, কথাসাহিত্যিক ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, অধ্যাপক সাইফুল আরেফিন লেনিন, কবি সোলায়মান আহসান, জুয়ায়ের হুসাইন এবং জুলাই শহীদ নাসির হাসান রিয়ানের পিতা মো. গোলাম রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া: জামায়াত আমির

১১ দলীয় ঐক্য ভাঙার বিষয়ে যা জানাল জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে

৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ, সফল করতে ‘সর্বাত্মক’ প্রস্তুতি

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম