হোম > রাজনীতি > জামায়াত

‘কওমি আলেমদের জন্য অন্তর থেকে দোয়া করি, সংসদে তাদের জন্য কথা বলা আমার দায়িত্ব’

আমার দেশ অনলাইন

কওমি মাদরাসা থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিতে আসা আলেমদের উদ্দেশে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনি কওমিতেই থাকবেন এবং জামায়াতে ইসলামীতেও থাকবেন।’ তিনি বলেন, ‘জামায়াত কওমি অঙ্গনকে আলাদা করে দেখে না এবং তাদের দ্বীনি খেদমতকে কখনো ছোট মনে করে না।’

মঙ্গলবার রাজধানী কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি আসার পর দুই ভাইয়ের কাছ থেকে একটু অনুযোগ-আক্ষেপ শুনলাম। একজন ভাই বলেছেন, তিনি কওমি থেকে জামায়াতে ইসলামীতে এসেছেন। আমি বলব, আপনি কওমিতে থাকবেন এবং জামায়াতে ইসলামীতেও থাকবেন ইনশাল্লাহ। কারণ, আমরা কওমিকে আলাদা করে দেখি না। আমরা তাদের দ্বীনি খেদমতকে ছোট মনে করি না। তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদের খেদমতে আরো বেশি বারাকাহ দান করেন।

সংসদে কওমি আলেমদের অধিকারের পক্ষে কথা বলাকে নিজের দায়িত্ব উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘এটা ব্যক্তিবিশেষ বা সমাজের একটা অংশকে খুশি করার জন্য আমরা এই কথাগুলো বলি না। এই কথাগুলো আমাদের বিবেকের দায়বোধের জায়গা থেকে বলি। এবং আগামীতেও বলে যাব ইনশাআল্লাহ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ সত্যিকারের বুঝ তাদেরকে দান করুন। আমি এ সমাজের মানুষের কোনো অকল্যাণ চিন্তা করি না। সবসময় চেষ্টা করি, মানুষের ক্ষতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার। অন্ততপক্ষে কিছুটা হলেও মানুষের উপকার করতে পারি কিনা সেই চেষ্টাটা করি ‘

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির নেতাকর্মীদের উদ্দেশে দৃঢ় বার্তা দিয়ে বলেন, ‘কোনো বাতিলের সঙ্গে আপস করবেন না, কারও কাছে মাথানত করবেন না। চলার পথে বাধা আসবে, জীবন দেওয়ার সময় আসবে। ইনশাআল্লাহ, এ দেশে কোরআনের আইন কায়েম হবে।’

তিনি বলেন, ‘আজকে যেমন এক ছাদের নিচে আছি, পরকালে আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে এক ছাদের নিচে রাখেন।’

দাওয়াতি এই সমাবেশে কওমি মাদরাসার শিক্ষক, আইনজীবীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান জামায়াতের নেতারা। পরে যোগদানকারী কয়েকজন নেতাকর্মী সংক্ষিপ্ত বক্তব্য দেন।

যুক্তরাষ্ট্র শুরু থেকেই বাংলাদেশ রেলওয়ের অংশীদার: সৈয়দপুরে মার্কিন রাষ্ট্রদূত

শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ফিরছে লিখিত পরীক্ষা

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি

স্বর্ণের দোকান থেকে কর্মচারীর বিবস্ত্র লাশ উদ্ধার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে

চাঁদাবাজির ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা যাবে না

আধিপত্যবাদের কাছে বিএনপি কখনো মাথা নত করেনি: এমপি শাহজাহান

ক্লিন ঢাকা কর্মসূচিতে ২৯০ খাল ও ড্রেন পরিষ্কার

আমরা জনগণের সেবকের ভূমিকা পালন করতে চাই: খাদ্যমন্ত্রী

সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন