হোম > রাজনীতি > জামায়াত

সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান, যোগ দিয়েছেন বিরোধী এমপিরা

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ ভবনের সামনে পৌঁছেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির পদযাত্রা। সেখানে স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে অবস্থান নিয়েছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

রোববার বেলা তিনটায় রাজধানীর বাংলামোটরে সৌদিয়া ট্রেড সেন্টারের সামনে জমায়েত শেষে এই পদযাত্রা শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কড়া সমালোচনা করে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত গুম প্রতিরোধ অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি জানান। সেখানে আখতারুজ্জামান ছাড়াও আরও কয়েকজন বক্তব্য দেন।

পদযাত্রায় অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান ছাড়াও আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ব্যক্তিদের অনেকে।

পদযাত্রায় ‘বাংলাদেশে আয়নাঘর, থাকবে না রে থাকবে না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘ঘেরাও ঘেরাও হবে, সংসদ ভবন ঘেরাও হবে’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান, যোগ দিয়েছেন বিরোধী এমপিরা

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ৫

জুলাইয়ে নতুন ঋণ ১৮০ মিলিয়ন, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে

কক্সবাজারে ব্যাগভর্তি অস্ত্রসহ দু্ইজন আটক

১৪ বছর ধরে নিখোঁজ ইবির দুই শিক্ষার্থী, সন্ধান চেয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ