হোম > রাজনীতি > জামায়াত

মালয়েশিয়ার জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াতের প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময়ে তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিমকে লেখা একটি শুভেচ্ছা বার্তা মান্যবর হাইকমিশনারের কাছে হস্তান্তর করেন।

চিঠিতে মালয়েশিয়ার জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস উপলক্ষে মালয়েশিয়ার সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে আরো অংশ নেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ সময় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সদস্যরা মালয়েশিয়ার হাইকমিশনারসহ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

‘বাবাই আমাদের মাকে মেরে ফেলেছে’—দুই শিশুর কান্না

যুক্তরাষ্ট্র-ইসরাইলের চাপ উপেক্ষা করে কেন ফিলিস্তিনের পক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

জাকসুর দাবিতে থিসিস ভাতা ১০ গুণ বাড়ল

জাহাজভাঙা শিল্পে এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয়

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ

ইমাম-খতীবদের কল্যাণে ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়

হেলেনার রিকশায় দুই নারী কর্মকর্তা, মিলল নতুন রিকশার আশ্বাস

একীভূত ৫ ব্যাংকে আমানত তোলার চাপ কম, এক দিনে উত্তোলন ২৫০ কোটি টাকা

সিএনজির ভাড়া বাড়ানোর প্রতিবাদে চবির প্রধান ফটকে চাকসুর তালা

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সরিয়ে ক্যারমের অ্যাডহক কমিটি পুর্নগঠিত