হোম > রাজনীতি > জামায়াত

এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা

স্টাফ রিপোর্টার

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য এবং ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, দেশে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা সাধারণ নাগরিক যেন সন্ত্রাসী হামলার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ভূমিকা পালন করতে হবে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, আমি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।

অনাকাঙ্ক্ষিত ঘটনায় জামায়াত এমপির কাছে ইমাম-খতিব উলামা পরিষদের দুঃখ প্রকাশ

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, খোঁজ নিলেন জামায়াত আমির

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

জনগণের ঐক্যই সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে বড় শক্তি: সেলিম উদ্দিন

জুলাইকে আড়াল করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, নীরব দর্শক থাকবে না জামায়াত: সেলিম উদ্দিন

আওয়ামী সহিংসতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা জামায়াতের

হাদি হত্যার বিচার চেয়ে সংসদে কাঁদলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার

গোপালগঞ্জের সহিংসতায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: হামিদুর রহমান আযাদ

জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: সেলিম উদ্দিন