হোম > রাজনীতি > জামায়াত

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

স্টাফ রিপোর্টার

মহান স্বাধীনতা দিবসে একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে প্রেস ব্রিফিংয়ে এই প্রত্যাশার কথা জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটি সর্বোচ্চ আচার। সবার মতো আমরাও আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম।

তিনি বলেন, আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি যে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সব দিক থেকে আল্লাহ যেন হেফাজত করেন। এবং এ দেশের ওপর আল্লাহ যেন শান্তি এবং রহমত বর্ষণ করেন। আমরা সবাই মিলে যেন একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে পারি। তিনি পুরো দেশবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান।

এর আগে সকাল ৬টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন ডা. শফিকুর রহমান এমপি। তিনি মহান আল্লাহর দরবারে স্বাধীনতা যুদ্ধে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এমপি এবং ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন।

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

লংমার্চ সফল করতে ঢাকা-মুন্সিগঞ্জের নেতাদের নিয়ে জামায়াতের মতবিনিময়

ড. ইউনূসের ওপর হামলার দায় ফ্যাসিস্ট হাসিনারই: জামায়াত আমির

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ