হোম > রাজনীতি > জামায়াত

এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে কথা বলতে বঙ্গভবনে যাচ্ছে জামায়াত প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার

বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) হ্যান্ডেল হ্যাক করে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর ঘটনার প্রতিবাদ ও বিষয়টি নিয়ে কথা বলতে বঙ্গভবনে যাবে জামায়াতের প্রতিনিধিদল।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি সেখানে যাবে বলে জানা গেছে।

এর আগে গত শনিবার বিকেলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করে নারীবিরোধী আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষযটি টের পেয়ে জামায়াতের আইটি বিশেষজ্ঞ তা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে। এ বিষয়ে থানায় জিডি এবং সাইবার ট্রাইবুনাল ও নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন পর্যায়ে অভিযোগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় জামায়াত।

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন