হোম > রাজনীতি > জামায়াত

সিলেট সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

স্টাফ রিপোর্টার

বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দুই দিনের সফরে সিলেট যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাত ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন।

বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো সফর সূচি অনুযায়ী সিলেটে পৌঁছে ডা. শফিকুর রহমান সোমবার রাত ১০ টায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে যাবেন। পরে সাড়ে ১০ টায় সিলেটের সবুজবাগের শিবগঞ্জে নিজ বাসায় রাত্রিযাপন করনেব তিনি।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত সভায় যোগদান করবেন বিরোধীদলীয় নেতা। বেলা ১১ টায় সোনাতলা গ্রামের নিহত শিশু ফাহিমার পরিবারের সাথে সাক্ষাৎ ও দুপুর ১২ টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের কর্মকর্তাগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

বিকেল ৫টায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সুধী সমাবেশে অংশ নেবেন জামায়াত আমির। পরে সন্ধ্যা ৭টায় জামায়াতের সিলেট মহানগর ও জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফর শেষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০টার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম তার সফরসঙ্গী থাকবেন।

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

লংমার্চ সফল করতে ঢাকা-মুন্সিগঞ্জের নেতাদের নিয়ে জামায়াতের মতবিনিময়

ড. ইউনূসের ওপর হামলার দায় ফ্যাসিস্ট হাসিনারই: জামায়াত আমির

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি