হোম > রাজনীতি > জামায়াত

পথশিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ার কাজ করছে জামায়াত

সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, প্রত্যেক শিশুর নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব হবে। পথশিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত ঈদ পুনর্মিলনীতে 'ইচ্ছেপূরণ' কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিহত শিশু রামিসার স্মরণে শতাধিক পথশিশুর হাতে ঈদ-পরবর্তী নতুন টাকা বিতরণ করেন।

সেলিম উদ্দিন বলেন, শিশু রামিসার অকালমৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। তার স্মৃতিকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মহানগর উত্তরের আমির আরো জানান, নগরের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কল্যাণমূলক আবাসিক স্কুল নির্মাণ করা হবে। এ সময় নতুন টাকা পেয়ে পথশিশুরা আনন্দ প্রকাশ করে এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

লংমার্চ সফল করতে ঢাকা-মুন্সিগঞ্জের নেতাদের নিয়ে জামায়াতের মতবিনিময়

ড. ইউনূসের ওপর হামলার দায় ফ্যাসিস্ট হাসিনারই: জামায়াত আমির

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি