হোম > রাজনীতি > জামায়াত

নারীদের দিয়ে আগাম প্রচারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা

এহসানুল মাহবুব জুবায়ের দাবি

স্টাফ রিপোর্টার

নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর সব প্রচারণাসামগ্রী আমরা অপসারণ করেছি। ইসির অপেক্ষা করিনি। অপপ্রচার চালিয়ে জামায়াত ইসলামীসহ ১০ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালানো হচ্ছে। একটি বিশেষ দল থেকে আমাদের নারী ভোটারদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, দ্বিতীয়বার যেন এমনটা না ঘটে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৫ ও ১৩ আসনের প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা আমাদের ও দলের কর্মীর ওপর হামলা করছে। আমরা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, সামনে এ ধরনের ঘটনা যাতে না ঘটে এবং প্রার্থীদের নিরাপত্তা আরো জোরদার ও নিশ্চিত করা হোক।

তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে দীর্ঘদিনের সংস্কার প্রক্রিয়া আইনি ভিত্তি পাবে। আমরা আশা করছি, এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ একটি নির্বাচন হবে।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকার কালাকানুন চাপালে অনিবার্য পরিণতির আরেকটা নতুন মাত্রা হবে

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলের প্রত্যাখ্যান

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর