হোম > রাজনীতি > জামায়াত

ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের

স্টাফ রিপোর্টার

ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানের ওপর চট্টগ্রামের লালখান বাজার এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের বর্বর শারীরিক নির্যাতন, হেনস্তা এবং থানায় নিয়ে গিয়ে দুর্ব্যবহারের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে নিজ বাড়িতে ফেরার পথে একজন জাতীয় পর্যায়ের ক্রিকেটারকে গাড়ি থেকে নামিয়ে পাইপ দিয়ে পেটানো এবং গলা চেপে ধরার মতো অমানবিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। নাঈম হাসান নিজের পরিচয় দেওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন মারমুখী ও বৈরী আচরণ প্রমাণ করে যে, সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা আজ কতটা হুমকির মুখে।’

তিনি আরও বলেন, ‘একজন ক্রীড়াবিদ, যিনি দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করেন, তার সঙ্গেই যদি প্রকাশ্য রাস্তায় এমন বর্বর আচরণ করা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কেবল ক্লোজড বা প্রত্যাহার করাই এ ধরনের গুরুতর অপরাধের শাস্তি হতে পারে না।’

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘আমরা অনতিবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করছি। ক্রিকেটার নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনে জড়িত প্রত্যেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নাগরিককে এভাবে হেনস্তার শিকার হতে না হয়।’

তিনি নাঈম হাসান ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দেশের সব ক্রীড়াবিদ ও যুবসমাজের উপযুক্ত নিরাপত্তা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।

রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়: বিরোধীদলীয় নেতা

কোরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হাফেজদের সম্মাননা দিল জামায়াত

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

আইনশৃঙ্খলার অবনতির কারণেই বাড়ছে হত্যাকাণ্ড

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ