হোম > রাজনীতি > জামায়াত

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

স্টাফ রিপোর্টার

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে মাদক উদ্ধারে গেলে পুলিশের দুই সদস্য কনস্টেবল রোহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যায়। এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীন ও সার্বভৌম প্রতিবেশী দুই রাষ্ট্রের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক নিরাপত্তা বজায় রাখতে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কিন্তু ভারতীয় পক্ষের আগ্রাসী মনোভাব এসব বিষয় ক্ষুণ্ণ করছে, যা মোটেই কাম্য নয়। এটি অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন।

তিনি ভারতীয় কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরো বলেন, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি অবিলম্বে বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি পুলিশ সদস্যদের সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী ভারত বাংলাদেশের প্রতি সম্মানজনক আচরণ করছে না। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে ঘটনার প্রতিবাদ জানানো এবং এর প্রতিকার দাবি করার আহ্বান জানান তিনি।

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

আইনশৃঙ্খলার অবনতির কারণেই বাড়ছে হত্যাকাণ্ড

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির