হোম > রাজনীতি > জামায়াত

৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির

স্টাফ রিপোর্টার

৫ আগস্টের প্রেক্ষাপট ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। বিএনপিকে জনগণের মতামত ও আকাঙ্ক্ষাকে শ্রদ্ধার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কোনো দল বা ব্যক্তির ইগো ও অহংকারের কাছে একটি পুরো জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণভোট সংক্রান্ত জাতীয় সংলাপ’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সংলাপে দেশের প্রখ্যাত রাজনীতিক, আইনজীবী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন।

শিশির মনির বলেন, ‘৫ আগস্টের ঐতিহাসিক ঘটনাবলি নিয়ে আলোচনা করতে গেলে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী অস্বস্তিতে ভোগে। কারণ, গণঅভ্যুত্থানের ওই সময়ে আন্দোলনের যে বার্তা বা বক্তব্য তৈরি হয়েছিল, তা তাদের পক্ষ থেকে দেওয়া ছিল না। অথচ যারা ওই বার্তা দিয়েছে, তাদেরকে কোনো ক্রেডিট বা কৃতিত্ব দিতেও দলটি নারাজ।’

বিএনপিকে একটি ‘জনগণের দল’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপির উচিত জনগণের পছন্দ ও চাওয়া-পাওয়াকে সানন্দে মেনে নেওয়া। তারা আন্দোলনের স্লোগানকেও নিজেদের পছন্দমতো নিয়ন্ত্রণ বা ব্যবহার করতে চায়। কিন্তু দুই-একজনের অহংবোধের কারণে দেশের জাতীয় ঐক্য ও ভবিষ্যৎ বিপন্ন হওয়া কোনো ভালো লক্ষণ নয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে শিশির মনির বলেন, ‘বর্তমান সরকার প্রধানের সামনে রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক অনন্য সুযোগ এসেছে। তিনি প্রকৃত রাষ্ট্রনায়ক হবেন নাকি সাধারণ রাজনীতিকের পরিচয়ে সীমাবদ্ধ থাকবেন—সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এনসিপির নেতা সারোয়ার তুষার, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার তানিম হোসেন শাওন, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, তাজনুভা জাবিন, মানবাধিকারকর্মী রুবি আমাতুল্লাহ এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

এমএমআর

মুরগির খোঁয়াড়ের মাটির নিচ থেকে ১২২ পুরিয়া গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

চাইনিজ ব্যবসায়ীর কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার

শাহজালালে ১৪ কেজি স্বর্ণের বার জব্দ

ভারতের ৯ হিমবাহ হ্রদকে ‘পানির বোমা’ বলছেন গবেষকরা, বড় বন্যার আশঙ্কা

শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

কুয়াকাটায় ভেসে এলো দড়ি বাঁধা বটলনোজ ডলফিন

শ্যামনগর প্রেসক্লাবের দায়িত্বে সামিউল মনির-আসাদুজ্জামান লিটন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী