হোম > রাজনীতি > জামায়াত

সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

সরকার দেশকে পরিকল্পিতভাবে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, সকরারি দলের নেতাকর্মীরা বিরোধী দল সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়া শুরু করেছে। কিন্তু এসব তাদের জন্যই বুমেরাং হবে।

রোববার রাজধানীর বারিধারায় মহানগরী মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান পূর্ব থানা আয়োজিত ইউনিট প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, নতুন সরকার জনজীবনে মৌলিক সমস্যা সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে। তেল সংকটের কথা উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেল আছে বলে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইন ধরেও মানুষ তেল পাচ্ছে না।

তিনি জুলাই সনদ সম্পর্কে বলেন, জুলাই সনদের পক্ষে ৭০ ভাগ মানুষ রায় প্রদান করেছে। কিন্তু তা অমান্য করে রীতিমতো গণবিরোধিতায় লিপ্ত হয়েছে। ক্ষমতার চেয়ারে বসে মানুষের মতামতকে উপেক্ষা করা শুভ লক্ষণ নয়; বরং চরম ফ্যাসিবাদী ও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।

তিনি ঢাকা মহানগরীকে ইসলামী আন্দোলনের দুর্ভেদ্য দুর্গে পরিণত করে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ইউনিট দায়িত্বশীল সহ সকল স্তরের জনশক্তিকে আপসহীন ভূমিকা পালনের আহবান জানান

থানা আমির মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলের প্রত্যাখ্যান

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু