হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইসলাম অন্য ধর্মের উপাসনালয় ও ধর্মীয় নেতাদের নিয়ে কটূক্তি করতে নিষেধ করেছে। ইসলাম মানুষকে সহনশীল হতে এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শিক্ষা দেয়; প্রতিবেশী যে ধর্মেরই হোক না কেন, তার যথাযথ অধিকার রয়েছে।

সমাজের মানুষের সমস্যা সমাধানে সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, এমন নেতৃত্ব দরকার, যারা মানুষের পাশে দাঁড়াবে এবং সমাজে সুশাসন নিশ্চিত করবে।

গত রোববার রাতে রাজধানীর গুলশান পূর্ব থানার ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় ও উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুলশান পূর্ব থানা জামায়াতের আমির মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে পরিচিত মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী আজ পর্যন্ত অন্য ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি কোনো অন্যায় করেনি। জামায়াত ইসলামীর আদর্শ অনুসরণ করে, যা মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে এবং প্রত্যেক মানুষকে সম্মান করতে শেখায়।

জামায়াতে ইসলামীকে নিয়ে নানা অপপ্রচার চালানো হয় উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন কোনটি সত্য তা বুঝতে পারছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রসংগঠনের নিরঙ্কুশ বিজয়ই তার বড় প্রমাণ।

সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশে আপনারা নির্দ্বিধায় নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। কেউ যদি আপনাদের কোনো সমস্যায় ফেলে, তবে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের অধিকার আদায়ের জন্য লড়াই করব।

এ সময় নাগরিক সেবা প্রসঙ্গে তিনি বলেন, নগরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যেখানে ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা পাওয়া যাবে।

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়: বিরোধীদলীয় নেতা