হোম > রাজনীতি > জামায়াত

দেশ নিয়ে এখান-ওখান থেকে কিছু উৎপাত দেখতে পাচ্ছি

নির্বাচনি জনসভায় জামায়াত আমির

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন ‘এখান-ওখান থেকে কিছু উৎপাত দেখতে পাচ্ছি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে বর্তমান ও সাবেক কয়েকজন কূটনীতিক তাদের মতামত তুলে ধরেছেন, তবে তাদের নাম উল্লেখ না করেই জামায়াত আমির এমন মন্তব্য করলেন।

রোববার দুপুরে ঢাকা-৬ আসনে নির্বাচনি জনসভায় তিনি বলেছেন,আমরা সম্প্রতি কিছু উৎপাত দেখতে পাচ্ছি এখান থেকে ওখান থেকে। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন।

মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। এতদিন নাক গলে যে তরল পদার্থ বের হয়েছে মেহেরবানি করে টিস্যু দিয়ে, এখন এটা সামলে নেন। আর নাক গলানো আমরা দেখতে চাই না।

তিনি বলেন, মানুষ ইজ্জতের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে। আর বলবে না, অমুক দেশ আমার বড় দাদা, অমুকটা আমার পিসির দেশ, অমুকটা আমার মাসির দেশ। বরঞ্চ জোর করে বলবে এটা আমার বাংলাদেশ।

জামায়াত আমির এমন বক্তব্য দিলেন এমন সময়, রাত দু’দিন আগে শুক্রবার ভারতের শিলিগুড়িতে বাংলাদেশে নিযুক্ত দেশটির সাবেক কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা জামায়াতের ভোটে জেতা নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে ভোট ‘অবাধ ও সুষ্ঠু’ হলে জামায়াতে ইসলামীর জয়ী হওয়ার সম্ভাবনা নেই। কেবল ভোটে কারচুপি হলেই এই ধর্মভিত্তিক দলটির ক্ষমতায় আসা সম্ভব।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত