হোম > রাজনীতি > জামায়াত

নারী প্রার্থী প্রসঙ্গে যা বললেন জামায়াতের নায়েবে আমির

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি জামায়াতে ইসলামী। এ বিষয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘এবার আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী আছে।’

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী না থাকা প্রসঙ্গে তাহের বলেন, ‘আমাদের যে ঐকমত্য কমিশন হয়েছিল এবং সেখানে সংস্কারের যে আলোচনা হয়েছে, সেখানে একটি বিষয় আসছিল যে নারীদের সরাসরি ইলেকশনে দেওয়ার বিষয়টি। সেখানে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত নারীদের রাখার একটা সিদ্ধান্ত আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তের সাথে ঐকমত্য পোষণ করেছে। সুতরাং যদি এটা আইনে পরিণত হয়, তখন আমরা নারীদের ডাইরেক্ট ইলেকশনে দিতে এগ্রি করেছি এবং আমরা এটা দিতে বাধ্য থাকব।’

অনলাইনে নির্বাচনে প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘অনলাইন তো একটা নতুন কৌশল, যেটা এর আগে ছিল না। সুতরাং অনলাইনে বিলবোর্ড যেটা আরপিএ যতটুকু অ্যালাও করে, আমরা অতটুকু মেনেই ভোটারদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। তবে আমাদের মেইন টার্গেট হচ্ছে, ওয়ান টু ওয়ান কন্টাক্টে যাব। এজন্য আমাদের লোকেরা ঘরে ঘরে যাচ্ছে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছার জন্য চেষ্টা করছি।’

জামায়াতের এই নেতা বলেন, ‘আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়, আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাব। বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সব বাংলাদেশকে নিয়ে যদি আমরা কনসিডার করি তাহলে কি লোকের অভাব হবে?’

সৌদি আরবকে ব্যবসার কেন্দ্র হিসেবে দেখছে ফরাসি কোম্পানিগুলো

সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার উদ্ধার

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

‎‎মুহুরী-কহুয়া প্রকল্প এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদমন্ত্রী

প্যারিসে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সৌদি আরব

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা

১৪৪ ধারা ঘোষণা করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ

গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু