হোম > রাজনীতি > জামায়াত

অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দিন

সমাবেশে গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার সহ গণবিরোধী পদক্ষেপ বন্ধ করে জনগণকে স্বস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তা না হলে জুলুল-অত্যাচারের পরিণতি কি হয়, তা পেছনে তাকালেই দেখতে পাবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ‘বিদ্যুতের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সরকারকে উদ্দেশ করে গোলাম পরওয়ার আরো বলেন, আসল কাজ করতে পারেন না, ব্যাংকের গ্রাহকদের মিছিলে গুলি চালাতে পারেন, দুর্নীতিবাজ-ঋণখেলাপীকে চেয়ারম্যান বানাতে পারেন, কিন্তু জনগণের দুর্ভোগ কমানোর কোন পদক্ষেপ নিতে পারেন না। অবিলম্বে গণবিরোধী পদক্ষেপ বন্ধ করুন।

তিনির বলেন, সাত তারিখে বাজেট অধিবেশন বসবে, উচিত ছিল-বিদ্যুতের মূল্যবৃদ্ধির কি প্রয়োজন, আইএমএফের সাথে চুক্তি করে আপনি কি শর্ত দিয়েছেন-এসব বিষয় নিয়ে পার্লামেন্টে অর্থমন্ত্রীর আলোচনা করা। কিন্তু সংসদে আলোচনার আগেই জনগণকে অবজ্ঞা করা হয়েছে।

তিনি বলেন, জুলাই সনদ মানেন না, গণভোটের রায় মানেন না, দেশের অর্থনীতির চালিকা শক্তি-ইসলামী ব্যাংককে আগে এসআলম গ্রুপ লুটপাট করে খেয়েছে, এখন আপনারাও লুটপাট করতে চান, সেদিকেই মনোযোগ, জনগণের দিকে আপনাদের মনোযোগ নেই।

গোলাম পরওয়ার বলেন, একটার পর একটা ব্যর্থতা দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান সরকার। যার ফলে জনগণের মতামত উপেক্ষা করে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিদ্যুতের দাম দুই বছরের মধ্যে না বাড়ানোর ঘোষণা থাকলেও মাত্র তিন মাসের মধ্যে তা বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, সারা দুনিয়াতে বিদ্যুৎ সেক্টরকে রক্ষা করার জন্য নবায়নযোগ্য জ্বালানি তৈরি করার এবং বিপণনের জন্য উৎপাদনের জন্য পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশে সেই দিকে একটি পদক্ষেপও না নিয়ে গরিবের ওপরে খাড়ার ঘা দিচ্ছেন। দুই বছরের মধ্যে দাম বাড়াবেন না কথা দিলেন, তিন মাসের মধ্যে দাম বাড়ালেন। সামনের পাঁচ বছরে জনগণের রক্ত চুষে আপনারা হয়ত খেয়ে ফেলবেন। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন।

গোলাম পরওয়ার বলেন, তিন মাসেই যদি মন্ত্রীদের ভুয়া ভুয়া বলেন, সামনে কি হবে-তার জন্য প্রস্তুত থাকুন।

বিদ্যুতের এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে যদি জনগণের জীবন মানের উন্নয়নে সাহায্য না করেন, তাহলে আপনাকে জনগণের রুদ্ধরোষে পড়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

তবে স্বাভাবিকভাবে দেশ পরিচালনার জন্য প্রচেষ্টা চালালে বিরোধীদলীয় নেতারা ওয়াদা অনুযায়ী গঠনমূলক বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত। আমরা সব ভাল কাজে সাহায্য এবং অন্যায় ও জনস্বার্থের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবো।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, এই সরকার এক মাসে দুইবার তেলের দাম বৃদ্ধি করেছে, এর আগে গ্যাসের দাম বৃদ্ধি করেছে, দ্রব্য মূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। তিনি বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বলে তেমন কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। রামিসার মত নিষ্পাপ শিশুকে জীবন দিতে হয়েছে। ইসলামী ব্যাংকের গ্রাহকদের সমাবেশে আওয়ামী স্টাইলে সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে হামলা চালিয়েছে। লুটরাদের নিয়োগ দিয়ে এই ব্যাংক ধ্বংসের পাইতারা করছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এই ব্যাংক কাউকে লুটেরাদেরকে দখল করতে দেবে না ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ফ্যাসিবাদের দোসরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই অবৈধ নিয়োগ

আমরা মানি না। এই অবৈধ নিয়োগকে আমরা বাস্তবায়ন হতে দেব না। বাংলাদেশের গ্রাহক সমাজ ওই বেআইনিভাবে নিযুক্ত চেয়ারম্যানকে কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে দেবে না।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল হয়ে শান্তিনগর এলাকায় গিয়ে শেষ হয়।

এদিকে একই ইস্যুতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সব মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী।

এএস

দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না: রফিকুল ইসলাম খান

কিছু মানুষের জীবনের গল্প কোনোদিন কোনো উপন্যাসে লেখা হয় না

দুই বছরে দাম না বাড়ানোর ঘোষণা দিয়ে ৩ মাসেই বিদ্যুতের দাম বাড়াল সরকার

জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন ড. মাসুদ এমপি

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

সংসদের সম্মানী ভাতা কওমি মাদরাসায় ওয়াকফ করে দিয়েছি: জামায়াত আমির

জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের কর্মসূচি ঘোষণা

ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে বুক পেতে দেবো: জামায়াত আমির

ফাহিমা হত্যার বিচার নিশ্চিতের আহ্বান বিরোধীদলীয় নেতার