হোম > রাজনীতি > জামায়াত

গণহত্যার বিচার দাবিতে যাত্রাবাড়ীতে এমপি কামালের নেতৃত্বে মিছিল

স্টাফ রিপোর্টার

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুম, খুন, গণহত্যা ও সন্ত্রাসের বিচারের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে যাত্রাবাড়ী থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন।

বিক্ষোভ মিছিলটি শহীদ ফারুক রোডের টনি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় কামাল হোসেন বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সব গুম, খুন, গণহত্যা ও সন্ত্রাসের বিচার করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো তৎপরতার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মিছিল ও সমাবেশে যাত্রাবাড়ী থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআর

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে শহররক্ষা বাঁধ ও সড়ক

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

পদ্মা থেকে মাত্র ৩০০ মিটার দূরে স্কুল, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

শ্রীপুরে ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

ভারতে মুসলিম এলাকায় গুড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি

জাকিয়া খানের ৭৬ মাসের জেল ও ৬৮৩ কোটি টাকা ফেরতের নির্দেশ

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী