হোম > রাজনীতি > জামায়াত

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে

ফজলে বারী মাসউদ

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক হারে গাছ লাগাতে হবে। কারণ তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ।

তিনি বলেন, জলবায়ু অর্থায়ন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর শত শত বিলিয়ন ডলার পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানি, বন সংরক্ষণ এবং জলবায়ু অভিযোজন প্রকল্পে ব্যয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো—এই অর্থ আসলে কোথায় যায়? এই অর্থের কোন হিসেব দেশবাসী আধৌ জানে কিনা? এই অর্থও লুটপাট করে পাচার করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানী উত্তরের ভাটারায় নগর উত্তর কার্যালয়ে মাসিক সভা ও পরিবেশ দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, জন ও পরিবেশ বান্ধব আবহাওয়া নিশ্চিত করতে হলে যুগোপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বত্র দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন কখনোই জলবায়ু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

সভায় আরো বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মুফতি নিজামউদ্দিন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আমিনুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান, ইন্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, আলাউদ্দিন, মোহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

আমার দেশ-এর প্রেসের সামনে ককটেল নিক্ষেপে জামায়াতের উদ্বেগ ও নিন্দা

সরকারি এলপিজি নিয়ে সিন্ডিকেটের অভিযোগ, তদন্ত দাবি হামিদুর রহমান আযাদের

গুটি কয়েক ব্যক্তির কারণে মাদ্রাসার শিক্ষকদের বিষয়ে সমাজে নেতিবাচক ধারণা ছড়াচ্ছে: শিশির মনির

‘স্বেচ্ছায় পদত্যাগ করাই সরকারের জন্য সম্মানজনক হবে’

লগি-বৈঠার তাণ্ডব, ২৮ অক্টোবর ঘিরে দুই দিনের কর্মসূচি জামায়াতের

‘যারা রক্ত দিয়েছেন তাদের বাদ দিয়ে ক্ষমতার জোরে সংবিধান সংশোধন টেকসই হবে না’

যারা দুর্নীতি চাঁদাবাজি দখলদারি বন্ধ করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ