হোম > রাজনীতি > জামায়াত

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার

দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় সংগঠনটির নেতারা কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার দুপুরে রাজধানীর তেজকুনি পাড়া খেলাঘর মাঠ সংলগ্ন উদ্যম প্রচেষ্টা ক্রিকেট প্রাঙ্গনে তেজগাঁও থানা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, দেশের চলমান অর্থনৈতিক বৈষম্য ও দুর্বিষহ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি আদর্শিক সংগ্রামের অংশ। একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।

তিনি আরও বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রায় ৫০০ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে তেজগাঁও থানা দক্ষিণের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদী বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতার কারণে অনেক মানুষ কষ্টে দিনযাপন করছে। এ অবস্থায় সমাজের সচেতন নাগরিক ও ইসলামী আদর্শে বিশ্বাসী সংগঠন হিসেবে মানুষের পাশে দাঁড়ানোকে তারা দায়িত্ব মনে করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন তেজগাঁও থানা দক্ষিণের অর্থ সম্পাদক আজিজুল হক, অফিস সম্পাদক ডা. তৌফিক, পূর্ব তেজতুরী বাজার মহল্লার সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, তেজকুনিপাড়া মসজিদ কমিটির সদস্য সচিব হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

পাটগ্রাম পৌর আমির গ্রেপ্তারের ঘটনায় জামায়াতের নিন্দা

স্বাধীনতার ৫৫ বছরে মানুষের বহু প্রত্যাশা এখনও পূরণ হয়নি: জামায়াত আমির

স্বাধীনতা দিবসে শিবিরের কর্মসূচি

অতিরিক্ত ভাড়া ফেরতের নামে ধোঁকাবাজি চলছে: বিরোধীদলীয় নেতা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে: সেলিম উদ্দিন

ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে: মো. আক্তারুজ্জামান

সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্যই সংবিধান

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি