হোম > রাজনীতি > জামায়াত

সাংবাদিকের ওপর হামলার ঘটনা তদন্তে জামায়াতের ৩ সদস্যের কমিটি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে অনাকাঙ্খিতভাবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ এমপি।

মঙ্গলবার বিবৃতিতে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি ইতিপুর্বে স্বাধীন সাংবাদিকতায় কখনো বাঁধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না। আজ ধানমন্ডিতে অনাকাঙ্খিতভাবে সাংবাদিকের ওপর হামলার যেই ঘটনা ঘটেছে ঐ ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি, এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকালকের মধ্যে গঠিত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের আলোকে দোষীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে ইনশাআল্লাহ।

এদিকে, মহানগরী নেতৃবৃন্দের নির্দেশে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক জনাব আবদুস সাত্তার সুমনকে তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক খোঁজ-খবর নিতে পাঠানো হয়। মহানগরী সংগঠনের পক্ষ থেকে তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের ধৈর্য ধারন করার অনুরোধ করেন।

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আট সিটিতে জামায়াতের প্রার্থী হচ্ছেন যারা

গণহত্যার বিচার দাবিতে যাত্রাবাড়ীতে এমপি কামালের নেতৃত্বে মিছিল

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের বিক্ষোভ

লোডশেডিংয়ের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে: সংসদে হানজালা

ভাঙ্গুড়ায় কৃষক হত্যার বিচার দাবি জামায়াতের

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, যা বললেন চিফ হুইপ

বজ্রপাতে ১১ জনের মৃত্যুতে জামায়াতের শোক