হোম > রাজনীতি > জামায়াত

কোরবানির বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনার অভিযোগ সেলিম উদ্দিনের

স্টাফ রিপোর্টার

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি আরো অভিযোগ করেন, গরুর হাটে টোকেনের নামে চাঁদাবাজি হলেও তা নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। অনেক এলাকায় এখনও বর্জ্য পড়ে থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এবং রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সেলিম উদ্দিন আরও বলেন, পশুর হাটগুলোতে টোকেনের নামে চাঁদাবাজি হয়েছে। কিন্তু এসব অনিয়ম প্রতিরোধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। সং

সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাগুলোরও সমালোচনা করেন। বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। যারা এমন অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান।

এমই

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার

মিটার নেই, সংযোগও নেই তবু বিদ্যুৎ বিল

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক