হোম > রাজনীতি > জামায়াত

জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে: অধ্যাপক মুজিব এমপি

মহানগর উত্তর জামায়াতের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

অধ্যাপক মুজিব এমপি

জুলাই গণঅভ্যুত্থান ছিল জুলুম, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই ইসলামের শিক্ষা। জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ের শহীদ মাওলানা নিজামী মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, জামায়াত সেই দিনই বিজয় অর্জন করেছে, যেদিন অন্যায়ের কাছে মাথা নত না করে ফাঁসির মঞ্চকে বরণ করেছে। ন্যায় প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে জামায়াত কখনো সরে যাবে না।

তিনি অভিযোগ করে বলেন, ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে এবং জুলাইয়ে গণহত্যা সংঘটিত করেছে।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, যারা নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক দল দাবি করে, তাদের অবশ্যই গণঅভ্যুত্থানের রায় বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। সরকার যদি জনগণের এই রায় বাস্তবায়ন না করে, তাহলে সেই সরকারকেও জনগণ গ্রহণ করবে না।

রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, জামায়াতের নীতি ছিল, ভালো কাজে সহযোগিতা করা এবং খারাপ কাজে বিরোধিতা করা। সেই নীতির আলোকে সংসদে সমর্থনও দিয়েছে, আবার প্রয়োজনে ওয়াকআউট কর্মসূচিও পালন করেছে সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের মানুষ জান দেবে, তবুও জুলাইকে বিসর্জন দেবে না। জুলাইয়ের বিরুদ্ধে দেশি- বিদেশি সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, জুলাইকে আঁকড়ে ধরে এর লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের মানুষের প্রত্যাশিত পরিবর্তন নিশ্চিত করতে হবে।

আরো বক্তব্য রাখেন- জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকার। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় বিশেষ দোয়া করা হয়।

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে