হোম > রাজনীতি > জামায়াত

কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোরদের কোরআন মুখস্থ করার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা।

শনিবার মিরপুর-১০ আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় কাফরুল, মিরপুর, পল্লবী, দারুস সালাম ও রূপনগর থানা এলাকার প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগামীর বাংলাদেশে সবচেয়ে বেশি সম্মান পাবেন আমাদের হাফেজে কোরআন, সবচেয়ে বেশি সম্মান পাবেন ওলামায়ে কেরাম। আমরা শিশুদের মধ্যে কোরআন মুখস্থ করার উৎসাহ এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে চাই।

তিনি বলেন, আমরা একটি কোরআনিক সমাজ, একটি দুর্নীতিমুক্ত সমাজ এবং একটি ঘুষমুক্ত সমাজ গড়তে চাই। কিন্তু নানা ছলেবলে ও তদবিরের মাধ্যমে ক্ষমতায় এসে বর্তমান সরকার আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিন বলেন, কোরআনের কথা বললে অনেক সময় মৌলবাদী, রাজাকারসহ নানা ধরনের ট্যাগ দেওয়া হয়। অথচ এই দেশ অসংখ্য আলেম-ওলামার দেশ। দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও কুরআনের শিক্ষা ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, কোরআনের আলোকে আমরা বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেবো, ইনশাআল্লাহ। আগামীর স্থানীয় নেতৃত্বে আমরা ধার্মিক, সৎ, যোগ্য ও আল্লাহভীরু মানুষের নেতৃত্ব দেখতে চাই। এমন নেতৃত্বই দেশ ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। তিনি এ আয়োজন সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রকল্পের পরিচালক খালিদ সাইফুল্লাহ বকসীর সভাপতিত্বে এবং প্রতিযোগিতার পরিচালক মাওলানা কামালুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর উন্নয়ন ফোরামের উপদেষ্টা ড. রেজাউল করিম, মো. মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, নাসির উদ্দীনসহ বিভিন্ন এলাকার ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা।

প্রতিযোগিতার বিচারকার্যে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা আবু তাহের গুলজারসহ মোট ২৮ জন বিচারক।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি, হিফজ বা কুরআন মুখস্থ করার প্রতি উৎসাহ প্রদান এবং একটি কুরআনভিত্তিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় থেকেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক ছুঁলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওবায়দুল্লাহ তারেক

প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা আদানির!

করমর্দন না করাটা জ্যোতির নিজস্ব সিদ্ধান্ত : বাবু

বাংলাদেশে নজর র’, আইএসআই, সিআইএ, এমআই৬, মোসাদের

নেপালের বিপক্ষে সিরিজ খেলতে ইতিবাচক বিসিবি

ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রায়, নতুন চাপে ট্রাম্প

১৮ সেপ্টেম্বর থেকেই ফুটবল মৌসুম শুরু

রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

একই গ্রুপে কিংস ও মোহামেডান

দুই বছর পর তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা