হোম > রাজনীতি > জামায়াত

বিরোধীদলীয় নেতা গাইবান্ধা যাচ্ছেন সোমবার

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল সোমবার গাইবান্ধা সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি সকালে গত ২১ জুন গাইবান্ধার সাঘাটায় সংঘটিত সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহত শিবির নেতা শহীদ সাইফুল্লাহ বারী ও জামায়াতকর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

পরে এসব হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবি ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাঘাটা উপজেলার বোনারপাড়া- কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং গাইবান্ধা জেলা আমির আবদুল করিম এমপি।

জনসমাবেশে সভাপতিত্ব করবেন গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকার কালাকানুন চাপালে অনিবার্য পরিণতির আরেকটা নতুন মাত্রা হবে

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলের প্রত্যাখ্যান

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর