হোম > রাজনীতি > জামায়াত

বিশ্বকে পরিবর্তনে নতুন প্রজন্মকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে

প্রীতি সম্মিলনে সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন,মানবরচিত বিধান দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। তাই কোরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে পুরো বিশ্বকেই পরিবর্তনের জন্য আমাদের নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, এ দায়িত্ব থেকে অবসর নেওয়া বা পিছপা হওয়ার কোন সুযোগ নেই। তিনি জীবনকে ইসলামের রঙ্গিন ও দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহবান জানান। তাহলে পুরো বিশ্বই বর্ণিল হয়ে উঠবে বলে উল্লেখ করেন।

তিনি শুক্রবার সকালে রাজধানীর একটি মিলনায়তেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চল আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিদের প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেলিম উদ্দিন আরো বলেন, দ্বীন কায়েমই আমাদের একমাত্র জীবনোদ্দেশ্য, তাই জীবনের শেষদিন পর্যন্ত দ্বীনে হক্বের ওপর অবিচল থেকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে হবে। এক্ষেত্রে ছাত্র আন্দোলনের সাবেক জনশক্তিকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক নবী-রাসূলগণই এ মিশন ও ভীষণ নিয়েই দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। রাসূল (স.)ও একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন এবং তার আসহাবগণও সে দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহর তা’য়ালার খলিফা হিসাবে সে দায়িত্ব এখন আমাদের ওপর চেপেছে।

সেলিম উদ্দিন বলেন, ইসলামী আন্দোলনের পথচলা অতীতে যেমন ফুল বিছানো ছিলো না, এখনও নয়। এক সমস্যা-সঙ্কুল, কণ্টকাকীর্ণ ও সংকীর্ণ পথেই ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হয়েছে। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। ইতিহাসের সে ধারাবাহিকতায় স্বৈরাচার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদের শীর্ষ নেতাদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অথচ আল্লাহর ওপর ঈমান আনাই ছিল তাদের বড় অপরাধ। তিনি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।

অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইনের সভাপতিত্বে ও সহকারী অঞ্চল পরিচালক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নো’মান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমির জিল্লুর রহমান, পশ্চিম আমির নুরুল ইসলাম আকন্দ, শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ ও তেজগাঁও উত্তর থানা আমির আহসান উল্লাহ প্রমুখ।

রাসুলের বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: গোলাম পরওয়ার

রামিসা হত্যাসহ নারী সহিংসতার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

জননিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত পদক্ষেপের আহ্বান সেলিম উদ্দিনের

রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার দাবি মহিলা জামায়াতের

মির্জা ফখরুলের বক্তব্য উসকানিমূলক: জামায়াতের বিবৃতি

যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত নেতাদের যোগদান

ধর্ম নিয়ে ভণ্ডামির রাজনীতি বিএনপিই করে: মিয়া গোলাম পরওয়ার

রামিসা হত্যার ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের উদ্বেগ

হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

জাতীয় ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন