হোম > রাজনীতি > জামায়াত

ভোটারদের এনআইডি নম্বর-বিকাশ নম্বর সংগ্রহ করার অভিযোগ সঠিক নয়

সাংবাদিকদের হামিদুর রহমান আজাদ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে জামায়াতে ইসলামী, এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে আভিযোগটি উড়িয়ে দেন তিনি।

হামিদুর রহমান আজাদ বলেন, এগুলো ভুল তথ্য। বিষয়টি এমন যে, ঠাকুর ঘরে কেরে, আমি কলা খাই না। সিইসির সঙ্গে বৈঠকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও ব্যারিস্টার নাজিব মোমেন উপস্থিত ছিলেন।

বিএনপির নেতারা বিভিন্ন সময় অভিযোগ করে আসছেন, যে জামায়াতের কর্মীরা ভোটারদের কাছ থেকে এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএসএফের গুলিতে আহত কৃষক চমেক হাসপাতাল থেকে উধাও

দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

নির্বাচনের আগে জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস, এগিয়ে আইজেনকট-বেনেট

গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

রাষ্ট্রপতি যাচ্ছেন, উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ে

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে, জানাল আবহাওয়া অফিস