হোম > রাজনীতি > জামায়াত

ঈদের দিন শহীদ পরিবারের পাশে সাদিক কায়েম

আমার দেশ অনলাইন

পবিত্র ঈদুল আজহার দিন জুলাই শহীদ পরিবারের সঙ্গে দেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বিশের অধিক শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে উপহার পৌঁছে দেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘শহিদ পরিবারের ঈদ; আমাদের ঈদ।

যেই তরতাজা প্রাণগুলোর সর্বোচ্চ কোরবানির বিনিময়ে আজ আমরা স্বৈরাচারমুক্ত দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পারছি, তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা। ইতিমধ্যে বিশের অধিক শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে উপহার পৌঁছানোর সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ।

বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। ১০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে শহিদ পরিবারের জন্য, প্রত্যেক পরিবারের জন্য দিয়েছে একটি করে খাসি।

আল্লাহ তায়ালা আমাদের সবার কোরবানি কবুল করে নিন। কবুল করে নিন শহীদদের আশা-আকাঙ্ক্ষার আলোকে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়কে। আমীন।’

সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি: স্বরাষ্ট্রমন্ত্রী

দাড়িওয়ালা ছাত্রদের ক্রসফায়ারে দিয়ে জঙ্গি আখ্যা দেওয়া হতো, সংসদে শেখ মুজিবুর

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে ইরানে ঢুকছে বিলিয়ন ডলারের চীনা পণ্য

শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে পাওয়া গেল ৩৮ লিটার বিদেশি মদ

সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

গণমাধ্যম আছে বলেই আজ আমরা এখানে: তথ্যমন্ত্রী

কুমিল্লা শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ২০৭ শিক্ষার্থী

ইরানের পাশে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি

দ্রুত শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ