হোম > রাজনীতি > জামায়াত

রাজধানীতে জামায়াতের মশক নিধন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরা এলাকায় সামাজিক দায়বদ্ধতা ও জনদুর্ভোগ লাঘবে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের সামনে থেকে এ কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরা-পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, উত্তরা পূর্ব থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকার সিটি কর্পোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। রমজান মাসকে সামনে রেখে মশা নিধনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে— এমন প্রত্যাশা ছিল। কিন্তু নগরবাসী এখনো মশার উপদ্রবে ভোগান্তিতে রয়েছেন।

তিনি বলেন, মশার কারণে মানুষ ইবাদত-বন্দেগিতেও সমস্যা অনুভব করছে। দ্রুত সময়ের মধ্যে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, অতি দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নগরসেবা নিশ্চিত করা প্রয়োজন। এতে জনগণের প্রত্যাশা পূরণ এবং নাগরিক সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

উদ্বোধনের পর হাসপাতালের সামনের এলাকা থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উত্তরা সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও রমজান মাসে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের