হোম > রাজনীতি > জামায়াত

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

বিরোধীদলীয় নেতার শোক

স্টাফ রিপোর্টার

সিলেট জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শুরার সাবেক সদস্য এবং সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত আলেম প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন।

শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম ফরিদ উদ্দিন চৌধুরীর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ বহু আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ি জামিয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তালবাড়ি এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে ধর্মীয় মর্যাদায় দাফন করা হবে।

বিরোধীদলীয় নেতার শোক

প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

শনিবার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, ‘প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ও মুখলিস দাঈকে হারালাম। দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট অঞ্চলে ইসলামী আন্দোলনের প্রচার, প্রসার এবং সংগঠনকে মজবুত ও গতিশীল করার পেছনে তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে সংগঠনের আদর্শকে সিলেটের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী একজন জনপ্রিয় ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে ব্যাপক সমাদৃত ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন তিনি তার নির্বাচনি এলাকা কানাইঘাট ও জকিগঞ্জের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ক্লাব ও পাঠাগারসহ অবহেলিত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসাম্প্রদায়িক ও উদার ব্যক্তিত্বের কারণে তিনি দল-মতনির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহগুলো ক্ষমা করে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রতিটি মঞ্জিল তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।’

এসআর

জামায়াতের মহিলা বিভাগের ঈদ পুনর্মিলনী ও নারী এমপিদের সংবর্ধনা

হত্যা ও পুশ ইন বন্ধের দাবিতে সীমান্তবর্তী জেলাগুলোতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

ইসলামী ব্যাংক থেকে এসআলম সহযোগীদের অপসারণ করতে হবে

আদ-দ্বীন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি নূরুন্নিসা সিদ্দীকার

চীনে নিহত শিক্ষার্থী তৌফিকের পরিবারকে বিরোধীদলীয় নেতার সমবেদনা

১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি অপহৃত শিবির নেতা, পোস্টে যা বললেন জামায়াত আমির

আদ্-দ্বীনে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি

প্রস্তাবিত বাজেট জনআকাঙ্ক্ষার পরিপন্থি: মামুনুল হক

আমি কোনো দলের একক এমপি নই: ড. মাসুদ