হোম > রাজনীতি > জামায়াত

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ১১ দলের ৭ দফা দাবি নির্দিষ্ট কোনো দল বা জোটের নয়; এটি এদেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রাণের দাবি। সরকার সংবিধান সংশোধনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। হাজারও শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে আমরা সংবিধানের সংশোধন নয়, সংস্কার চাই।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার ঐতিহাসিক শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আগামী ৩১ অক্টোবরের ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রস্তুতি সভা ও সমাপনী সমাবেশের মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশজুড়ে পরিচালিত লংমার্চের ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এসে এই কর্মসূচির সমাপনী সমাবেশ হবে। এটি নিছক কোনো জনসভা হবে না, কুষ্টিয়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি জনসমুদ্রে পরিণত হবে। এই সমাবেশে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরে মোবারক হোসাইন বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছিল এবং বর্তমান প্রধানমন্ত্রীও 'হ্যাঁ' ভোটের পক্ষে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সংবিধান সংস্কারের সেই অঙ্গীকার ভুলে গেছে। আমরা বিশ্বাস করি, জনগণের এই ৭ দফা দাবি মেনে নিতে সরকার বাধ্য হবে।

মাঠ পরিদর্শনকালে যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ. কে. এম. আলী মুহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন এবং কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. এনামুল হকসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

আইনশৃঙ্খলার অবনতির কারণেই বাড়ছে হত্যাকাণ্ড

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির