হোম > রাজনীতি > জামায়াত

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ

বিকেলে বিক্ষোভের ডাক

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর মিরপুরের রূপনগরে ৬ নং ওয়ার্ডের ইসলামীয়া হাইস্কুলের সামনে ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর সরকার দলীয় লোকদের হামলার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ওই হামলায় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ১০ থেকে ১৫ জন জামায়াত নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই হামলার ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্যা কর্নেল আব্দুল বাতেন।

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ।

এদিকে স্থানীয় এমপির কর্মী-সমর্থকদের ওপর হামলার জামায়াতের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সহ ১০-১৫ জন জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। মিরপুর ৬নং বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা রয়েছে।

হামলার ঘটনা নিয়ে গতকাল শনিবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা-১৬ আসনের এমপি কর্ণেল আব্দুল বাতেন বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে পরাজিত প্রার্থীর নেতা কর্মীরা অব্যহত ভাবে হামলা করে যাচ্ছে আমার নেতা কর্মী ও সমর্থকদের ওপর।

তিনি বলেন, গত ৮ মার্চ সর্বপ্রথম হামলা হয় মল্লিকা হাউজিং মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করার সময় আমাকে এক ঘন্টা আটকিয়ে রাখা হয়, পুলিশ থাকা সত্ত্বেও আমার ওপর ডিম নিক্ষেপসহ বিভিন্ন ভাবে হয়রানি করা হয়।

শুক্রবার হামলা প্রসঙ্গে সংসদ সদস্য আরো বলেন, আমি পল্লবীর ৩নং ওয়ার্ডের একটি মসজিদে জুমার নামাজ পড়ি, সেখান থেকে আমার আসরের নামাজ পড়ার কথা ছিল ‘ট’ ব্লকের মসজিদে। আমি সেখানে যাওয়ার আগেই এই ঘটনা ঘটে। আমি যাওয়ার আগে আমার পিএসের মাধ্যমে স্থানীয় ওসিকে অবহিত করি ফোনে এবং লিখিত। কিন্তু ওসিকে দুপুরের আগে পাওয়া যায়নি। দুপুরের পর ওসির সঙ্গে কথা হয় এবং বিষয়টি জানানো হয়। তিনি আমাকে সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করেন, আমি সেই অনুরোধের প্রেক্ষিতে বড় কোন ঘটনা না ঘটুক সেইজন্য বিষয়টি এড়িয়ে চলি।

কিন্তু দেখা গেলো- আমার নেতাকর্মী ও সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করা হলো। সেখানে পুলিশ থাকা সত্ত্বেও কোন ধরনের সহযোগিতা করা হয়নি। সেই হামলায় নেতৃত্ব দিয়েছেন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদলের মহানগরী ও স্থানীয় প্রায় ৩০০-৪০০শত নেতা কর্মী। তার মধ্যে নেতৃত্ব দিয়েছেন মোস্তাফিজুর রহমান মন্টু, নূর সালাম, আলমগীরসহ নেতারা।

তিনি আরো বলেন, এই ঘটনার সম্পূর্ণ দায় রুপনগর থানা পুলিশের, তিনি কোনভাবে এই দায় এড়াতে পারেন না। এমপি বাতেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক সহমর্মিতা না থাকলে কোনভাবে এর থেকে উত্তরন সম্ভব নই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী জোন পরিচালক নাসির উদ্দীন, রুপনগর থানা আমির আবু হানিফ, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম, পল্লবী উত্তর থানা আমির সাইফুল কাদের ও বিভিন্ন থানা সেক্রেটারিসহ অন্যন্য নেতার্কমী।

মহানগর উত্তর আমিরের প্রতিবাদ—

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শনিবার এক বিবৃতিতে বলেন, শুক্রবার ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন রূপনগর থানার সেকশন-৬ ‘ট ‘ব্লকে স্থানীয় মুসল্লিদের সঙ্গে এক মতবিনিময় সভার প্রস্তুতিকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ গঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, বিরোধী দলকে যৌক্তিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপির সরকার ভিন্নমতের ওপর দলন ও নিগ্রহের পথ বেছে নিয়েছে। তারা অতীতের ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দলের সভা-সমাবেশের ওপর হামলা ও সন্ত্রাস অব্যাহত রেখেছে। সে ধারাবাহিকতায় রূপনগরে অতর্কিত হামলা চালিয়ে ১০-১৫ জন নেতাকর্মীকে আহত করেছে। যা সরকারে ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করেছে।

সেলিম উদ্দিন আরো বলেন, আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে সভা-সমাবেশ ও নিজের মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান ক্ষমতাসীনরা জনগণের সে সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে দেশকে অশান্ত ও নৈরাজ্যকর পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে। যা কোন সভ্য সমাজে কাঙ্খিত ও গ্রহণযোগ্য নয়।

চাঁদাবাজি বন্ধ করলে মানুষের ৩ ভাগের একভাগ শান্তি ফিরে আসবে

কবি আল মুজাহিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ

জুলাই ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছ কর্তনে কঠোর আইন করতে হবে

খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ