হোম > রাজনীতি > জামায়াত

বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

আমার দেশ অনলাইন

নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে সোমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী।

মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টায় একটি প্রেস ব্রিফিং করার কথা জানিয়েছে। তবে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলের কর্মসূচি রেখেছে জামায়াত।

এদিক জাতীয় সংসদে দুপুর ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

এক বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রস্তাবিত বাজেট নিয়ে সেখানে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেছেন,জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এদিন সন্ধ্যায় ৭টায় ‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ জানিয়ে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে মিছিল বের করা হবে।

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের