হোম > রাজনীতি > জামায়াত

রাজধানীতে পানিবন্দি মানুষের পাশে জামায়াত নেতা সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক বাসিন্দা পানিবন্দি অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার জলাবদ্ধতা পরিদর্শন করেন তিনি। এ সময় পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে রাজধানীর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে বিকেলে মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশন এলাকায় যাওয়ার কথা রয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। দলীয় সূত্র জানায়, তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করবেন।

উল্লেখ্য, টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। নিম্নাঞ্চলের অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

লেবাননের সমৃদ্ধ ইতিহাসের নতুন তথ্য, মিলছে হাজার বছরের পুরোনো প্রত্ননিদর্শন

যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান: পেজেশকিয়ান

তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

উখিয়ায় থানার সামনে ঘুরছে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি

তালেবানের ওপর বাড়ছে চাপ, সংঘাতের শঙ্কায় তৈরি হয়েছে নিরাপত্তা চ্যালেঞ্জ

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, সামরিক নেতৃত্বে বড় রদবদল

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

আটকের পর আ.লীগ নেতা ও তার ভাইকে ছেড়ে দিল পুলিশ

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ কর্মী পাঠাবে বাংলাদেশ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সৌদি-তুরস্ক-পাকিস্তান জোট নতুন কৌশলগত শক্তি