হোম > রাজনীতি > জামায়াত

৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: এমপি আছগার

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

ছবি: সংগৃহীত।

পাবনা-৩ আসনের এমপি মুহাম্মদ আলী আছগার বলেছেন ৩৬ জুলাই মানুষের অন্তর থেকে মুছে ফেলা যাবে না। জুলাইকে বুকে নিয়ে আমাদের বাঁচতে হবে, জুলাইয়ের চেতনা নিয়ে এই বাংলার মাটিতে আমরা ঘুমাতে চাই। জুলাই না হলে আমি এমপি হতে পারতাম না। কেউ প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার হতে পারত না। জুলাই বুকে ধারণ করা এবং আগামীতে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে।

শুক্রবার রাতে পাবনার চাটমোহরে বাংলাদেশ ছাত্র শিবির চাটমোহর উপজেলা শাখার আয়োজিত জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের স্বপ্ন দেখিয়েছে জুলাই যোদ্ধারা। যারা বেঁচে থাকলে কেউ ডাক্তার,ইঞ্জিনিয়ার, ডিসি,এসপি,সচিব হতে পারতো। জুলাই আন্দোলন শুধু জামায়াত, শিবিরের নয়, বিএনপির নয়। জুলাই যুদ্ধ ছাত্র-জনতার আপামর জনগণের যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছিল।

তিনি আরো বলেন, গণভোটের আইনি ভিত্তি দিতে হবে। আমরা জনগণের বিপক্ষে যেতে পারি না, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আবু সাঈদ, মুগ্ধরা জীবন দিয়েছে চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে বাংলাদেশ গড়ার এবং নীতির বদল করতে। জুলাই আমাদের স্বপ্ন দেখিয়েছে। হাজার হাজার জুলাই যোদ্ধারা হাত, পা,চোখ হারিয়েছে।

আগামীতে একসাথে ন্যায়, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।

চাটমোহর পৌর সদরের ঐতিহাসিক বালুচর মাঠে স্মৃতিচারণ অনুষ্ঠানে মোঃ ফারহান মুবাশ্বিরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা হাবিবুর রহমান, মেশকাতুল্লাহ, মোঃ সাদ্দাম হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, ওয়াজ উদ্দিন প্রমুখ।

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে

৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ, সফল করতে ‘সর্বাত্মক’ প্রস্তুতি

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির