হোম > রাজনীতি > জামায়াত

প্রবাসী ভোটারদের প্রতি যে আহ্বান জানালেন জামায়াত আমির

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

প্রবাসী ভোটারদের প্রতি একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেইজে এ পোস্ট দেন তিনি।

জামায়াত আমির লেখেন, সম্মানিত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসন্ন নির্বাচনে আগামী ২৫ জানুয়ারির মধ্যে আপনি আপনার ভোটাধিকার ইনশাআল্লাহ প্রয়োগ করবেন। দেশে একটি ইতিবাচক পরিবর্তনের জন্য আপনি দুটি মূল্যবান ভোট প্রদান করবেন।

একটি— ৫৪ বছরের ঘুণে ধরা শাসনব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসনে দেশকে ডুবিয়ে দিয়েছে—তার সংস্কারের জন্য গণভোট। সংস্কার ও পরিবর্তন চাইলে আপনি গণভোটে ‘হ্যাঁ’ বলুন।

দ্বিতীয়টি— ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতি ও দুঃশাসনবিরোধী, জনআকাঙ্ক্ষাভিত্তিক একটি বাংলাদেশ গড়ার পক্ষে। সকল প্রকার দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তাদের প্রত্যাখ্যান করুন।

রাজনৈতিক দল হিসেবে সকলেরই ভোট চাওয়ার অধিকার আছে। বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই—২৪-এর জুলাই-পরবর্তী কার্যক্রম বিবেচনায় নিলেই ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীক অবশ্যই আপনি বেছে নেবেন।

মনে রাখবেন, ভোট শুধু আপনার অধিকার নয়; দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য এটি আপনার পবিত্র দায়িত্ব। সবাইকে ধন্যবাদ।

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে