হোম > রাজনীতি > জামায়াত

লোডশেডিংয়ের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে: সংসদে হানজালা

আমার দেশ অনলাইন

নিজ নির্বাচনী এলাকায় তীব্র বিদ্যুৎ সংকট নিয়ে জাতীয় সংসদে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকট দ্রুত সমাধান না করলে এলাকায় জনপ্রতিনিধিদের মান সম্মান নিয়ে টিকে থাকা দায় হয়ে পড়বে।

সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেন তিনি।

হানজালা বলেন, এলাকায় কারেন্ট না থাকলে গভীর রাতেও সাধারণ মানুষ সংসদ সদস্যকে ফোন দিয়ে ক্ষোভ প্রকাশ করে। এলাকার মানুষ মনে করে এর জন্য এমপি দায়ী। কিন্তু বিদ্যুৎমন্ত্রী না থাকায় বা বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মাঠপর্যায়ে সাধারণ মানুষকে বোঝানো অসম্ভব হয়ে পড়েছে। সংসদে বিদ্যুৎমন্ত্রীর অনুপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে যদি বিদ্যুৎমন্ত্রী সংসদে থাকতেন, তবে মাঠপর্যায়ের এই বাস্তব চিত্র ও সংকটের গভীরতা তাকে সরাসরি বুঝিয়ে বলা যেত। তিনি স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি জোর দাবি জানান, যেন খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান করা হয়, অন্যথায় এলাকায় সাধারণ মানুষের মুখোমুখি হওয়া কঠিন হয়ে দাঁড়াবে।

বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে তিনি বিদ্যুৎ সংকটের পাশাপাশি দেশের পাঠ্যপুস্তকেরও তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে পাঠ্যপুস্তক থেকে হাজি শরীয়তউল্লাহ, শাহজালাল, শাহ পরান ও তিতুমীরের মতো ঐতিহাসিক ও বিপ্লবী পুরুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস কাটছাঁট করে মুছে ফেলা হয়েছে। যে ইতিহাস দেশের যুবসমাজকে দেশপ্রেম শেখাত, তা আজ বইপুস্তকে আর খুঁজে পাওয়া যায় না। তিনি নিজের বংশের মহান পুরুষ হাজি শরীয়তউল্লাহর ফরায়েজী আন্দোলন এবং ব্রিটিশবিরোধী সংগ্রামের কথা স্মরণ করে আগামী দিনের পাঠ্যপুস্তকে এই বীরদের ইতিহাস আবারও ফিরিয়ে আনার দাবি জানান।

একইসঙ্গে রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, পাসপোর্ট জটিলতা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না পাওয়ার সংকটের কথা সংসদে তুলে ধরেন সাইদ উদ্দিন আহমদ হানজালা। প্রবাসীদের বীর যোদ্ধা আখ্যা দিয়ে তিনি বলেন, তারা কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছেন, অথচ বিমানবন্দরে এসে প্রশাসনের হাতে বেইজ্জতি হচ্ছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, মন্ত্রী মহোদয় একটি চমৎকার ও সুন্দর বাজেট উপস্থাপন করেছেন। তবে এই বাজেট যেন টেকসই হয় এবং এর থেকে যেন কোনো ধরনের দুর্নীতি না হতে পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

এমই

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়: বিরোধীদলীয় নেতা

কোরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হাফেজদের সম্মাননা দিল জামায়াত

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা