হোম > রাজনীতি > জামায়াত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা মহিলা জামায়াতের

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতল উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত সিয়াম সাধনার মাস শেষে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্বজুড়ে মজলুম মানবতার আর্তনাদের মাঝে এবারের ঈদ আমাদের দ্বারে কড়া নাড়ছে।

এই আনন্দঘন মুহূর্তে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতা সংগ্রামের রক্তঝরা ৭১ থেকে চব্বিশের রক্তাক্ত জুলাইয়ের সেই সব মা-বোন ও ভাইদের, যারা ন্যায়ের পথে চলতে গিয়ে, হক প্রতিষ্ঠিত করার লড়াইয়ে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, ফিলিস্তিন ইরানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অশান্তি ও যুদ্ধের যে কালো মেঘ ছেয়ে আছে, তা আমাদের ঈদের আনন্দকে ব্যথিত করে। তবু ঈদ মানেই সব বাধা পেরিয়ে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, ঈদ মানেই সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য সোপান।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘আমাদের অঙ্গীকার হোক যত দিন না আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম হচ্ছে এবং প্রত্যেক নারী ও শিশু নিরাপদ ও ন্যায্য অধিকার ফিরে না পাচ্ছে, তত দিন আমাদের এই সংগ্রাম থামবে না। এবারের ঈদ হোক সেই শপথের দিন, যেখানে ত্যাগের বিনিময়ে আসবে আগামীর প্রকৃত মুক্তি।’

তিনি বলেন, ‘ব্যক্তিগত ও সামাজিক ভেদাভেদ ভুলে আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। বিত্তবানেরা যেন সুবিধাবঞ্চিতদের ভুলে না যাই, কারণ ত্যাগের মাধ্যমেই ঈদের খুশি পূর্ণতা পায়। দেশবাসী ও বিশ্বের সব শান্তিকামী মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত

একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার উপায় জানালেন শিশির মনির

পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের ‘ভয়’ কেন, প্রশ্ন বিরোধীদলীয় নেতার

মসজিদে গুলির ঘটনা আইনশৃঙ্খলার অবনতির বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে সংসদে উত্তেজনা, বক্তব্য এক্সপাঞ্জ

ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের