হোম > রাজনীতি > জামায়াত

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে গেছেন।

মঙ্গলবার সকাল ৮টায় তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য তিনি চট্টগ্রামে গিয়েছেন।

জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে সম্মেলনস্থলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের