হোম > রাজনীতি > জামায়াত

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

আমার দেশ অনলাইন

ছবি: সংগ্রহীত।

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রসুয়া ও নুওয়াকোট এবং তিব্বতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প, তুষারধস ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি এই শোক ও সমবেদনা জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নেপালের রসুয়া ও নুওয়াকোট জেলাসহ পার্শ্ববর্তী তিব্বত সীমান্তে ভূমিকম্প-পরবর্তী তুষারধস ও বন্যায় অন্তত ৩১ জনের নির্মম মৃত্যু এবং শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বহু নেপালি ও বিদেশি পর্যটকসহ ৩৮৪ জন নিখোঁজ হওয়ার হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। নিখোঁজ মানুষদের উদ্ধারে এবং দুর্গত এলাকার অসহায় মানুষের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি, নিখোঁজ ব্যক্তিবর্গ যেন দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধার পান এবং আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন, সেই দোয়া করছি।

এই কঠিন মুহূর্তে নেপাল সরকার, সে দেশের জনগণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সঙ্গে আমরা গভীর সহমর্মিতা প্রকাশ করছি বলেও বিবৃতিতে উল্লেখ করেন জামায়াতে ইসলামীর এই জ্যেষ্ঠ নেতা।

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে