হোম > রাজনীতি > জামায়াত

হাতিয়ায় ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মহিলা জামায়াতের

স্টাফ রিপোর্টার

হাতিয়ায় ভোট প্রদানকে কেন্দ্র করে নারীর ওপর সংঘটিত ন্যক্কারজনক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘জানা যায়, শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে তাকে লক্ষ্য করে এই জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। ভিক্টিম বর্তমানে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান অভিযোগটি নিশ্চিত করেছেন। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, এই ন্যক্কারজনক ঘটনা স্বৈরাচারের প্রতিধ্বনি। আমরা দূঢ়ভাবে বলতে চাই, ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের কারণে কোনো নারীকে এভাবে নির্যাতনের শিকার হতে হবে, এটি একটি সভ্য রাষ্ট্রে অকল্পনীয়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে নারীর সম্ভ্রমহানি কেবল একটি ব্যক্তিগত অপরাধ নয়; এটি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।

তিনি জামায়াতের মহিলা বিভাগের পক্ষ থেকে তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো—

১. ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। ২. জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। ৩. ভিক্টিমের চিকিৎসা, নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘আমরা দেশের সচেতন নাগরিক, মানবাধিকার সংগঠন, নারী অধিকার সংগঠন এবং সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই— এই বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলুন। নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আপসের কোনো সুযোগ নেই।’

ককরোচ আন্দোলন ঘিরে দায়ের সব মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

ছারছিনা মাদরাসার পাশে সন্ধ্যা নদীতে প্লাস্টিকের স্তূপ, ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

বিসিবির সাবেক পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ

পে-স্কেলের অজুহাতে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

খুলনায় ডেঙ্গুর দাপট, একদিনেই হাসপাতালে ২৪৬ রোগী

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু

পাস হাতে সুন্দরবনে ফিরছেন বনজীবীরা