হোম > রাজনীতি > জামায়াত

অনাকাঙ্ক্ষিত ঘটনায় জামায়াত এমপির কাছে ইমাম-খতিব উলামা পরিষদের দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তেজগাঁও ইমাম-খতিব উলামা পরিষদের নেতারা।

বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সদস্যের কার্যালয়ে পরিষদের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মোমতাজীর নেতৃত্বে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, উলামা পরিষদের সহসভাপতি মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা লিয়াকত আলী, জামায়াতের শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ এবং ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন।

এ ছাড়া পরিষদের সদস্য মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, মাওলানা রুকনুদ্দীন, মাওলানা আবুল খায়ের ফোরকানী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ইব্রাহীম, মাওলানা মুহাম্মাদ মুরশিদ আলম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা মাসউদুর রহমানসহ স্থানীয় অন্যান্য আলেম-উলামা ও নেতারা উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ এ মতবিনিময় সভায় গত ১৭ অক্টোবর শিল্পাঞ্চলে একটি মাহফিলে সংসদ সদস্যের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত আচরণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন নেতারা।

এ সময় সংসদে খতমে নবুওয়াতের সুরক্ষায় বিল উত্থাপন, ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের কাছে পেশ করেন তাঁরা।

সভায় নেতারা ১৭ অক্টোবরের মাহফিলে সংঘটিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের উত্থাপিত দাবিগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান।

জবাবে সাইফুল আলম খান মিলন জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী জাতীয় সংসদে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, খোঁজ নিলেন জামায়াত আমির

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

জনগণের ঐক্যই সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে বড় শক্তি: সেলিম উদ্দিন

জুলাইকে আড়াল করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, নীরব দর্শক থাকবে না জামায়াত: সেলিম উদ্দিন

আওয়ামী সহিংসতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা জামায়াতের

হাদি হত্যার বিচার চেয়ে সংসদে কাঁদলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার

গোপালগঞ্জের সহিংসতায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: হামিদুর রহমান আযাদ

জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: সেলিম উদ্দিন

ভারতের ভোটার তালিকা থেকে লাখো মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ