হোম > রাজনীতি > জামায়াত

রেজাউল করিম হত্যা মামলা: আগাম জামিনের বিরুদ্ধে আপিল করবে জামায়াত

স্টাফ রিপোর্টার

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন প্রদান করায় সংক্ষুব্ধ দলটি। এই জামিন স্থগিতের জন্য উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ কথা জানান।

তিনি বলেন, রেজাউল কিরম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করে তাদের জামিন দেওয়ার মধ্য দিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যে, খুনিরা কি পার পেয়ে যাবে? এতে আইনের শাসনের প্রতি কোনো অনুকম্পা করা হচ্ছে কিনা? আমরা অবিলম্বে এসব খুনিদের গ্রেপ্তার করে যথাযথ বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লাহ নোমান, মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

‘স্বেচ্ছায় পদত্যাগ করাই সরকারের জন্য সম্মানজনক হবে’

লগি-বৈঠার তাণ্ডব, ২৮ অক্টোবর ঘিরে দুই দিনের কর্মসূচি জামায়াতের

‘যারা রক্ত দিয়েছেন তাদের বাদ দিয়ে ক্ষমতার জোরে সংবিধান সংশোধন টেকসই হবে না’

যারা দুর্নীতি চাঁদাবাজি দখলদারি বন্ধ করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিবির সভাপতি

বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু হবে কি না, শঙ্কা রয়েছে: আবদুল হালিম