হোম > রাজনীতি > জামায়াত

রাজধানীতে জামায়াতের বাজেটবিরোধী বিক্ষোভ মিছিল

আমার দেশ অনলাইন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই মিছিল বের করে দলটি।

মিছিল থেকে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ বাজেট হিসেবে অভিহিত করা হয়।

বিক্ষোভকারীরা বাজেটের বিভিন্ন দফার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন। এ সময় তারা বাজেট প্রত্যাহার ও জনগুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আইনশৃঙ্খলার অবনতির কারণেই বাড়ছে হত্যাকাণ্ড

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

লংমার্চ সফল করতে ঢাকা-মুন্সিগঞ্জের নেতাদের নিয়ে জামায়াতের মতবিনিময়

ড. ইউনূসের ওপর হামলার দায় ফ্যাসিস্ট হাসিনারই: জামায়াত আমির

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন